লক্ষ্মীপুরে যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ জুন, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ

সবুজ-শ্যামল বাংলাকে আরও সবুজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানের পর কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। বুধবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ দলীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় জেলা যুবলীগ সভাপতি-সাধারণ সম্পাদক জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে পরিবেশ রক্ষায় অন্তত ৩টি করে গাছ লাগানোর আহবান জানান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন