লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৩ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আসিফ মাহমুদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মাছিমনগর গ্রামে লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসিফ লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বাঞ্চানগর এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। সে চট্রগ্রামের একটি কলেজে স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

পরিবার ও স্থানীয় লোকজন জানায়, আসিফ মোটরসাইকেল চালিয়ে রামগঞ্জ থেকে জেলা শহরের দিকে আসছিলেন। ঘটনাস্থল এলে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুত্বর আহত হন। পরে আসিফ উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, আসিফকে আমরা মৃত পেয়েছি। হাসপাতাল আনার আগেই তিনি মারা যান। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ঘটনাটি শুনেছি। তবে কারো কোন অভিযোগ ছিল না।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন