লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধারা পেলেন যুবলীগ নেতার ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধারা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত বন্ধু। বঙ্গবন্ধুকে বিশ্বাস করে তাঁরা জীবন বাজী রেখে যুদ্ধের ময়দানে নেমেছে৷ তাদের আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছেন সোনার বাংলাদেশ গড়বেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে সেই স্বপ্ন মাটি চাপা দিতে চেয়েছিল। কিন্তু পারেনি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলে যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী চৌধুরী মাহমুদুন্নবী সোহেলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধেদের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শোহেল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।![]()
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে শহরের কুটুম বাড়ি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরনবী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন।
এসময় সদর থানা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মাহবুব আলম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির তোফায়েল, মনির উদ্দিন, খোরশেদ আলম ফিরোজ, বশির আহমেদ, শামছুল ইসলাম চৌধুরী, জহিরুল ইসলাম, শাহজাহান মাষ্টার, মোস্তাফিজুর রহমান, দ্বিন মোহাম্মদ, নুরুজ্জামান মাষ্টার, সিরাজ উল্যাহ, গাজী আবু জাহের ও তসলিম উদ্দিনসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।