লক্ষ্মীপুরে মাইক্রোবাস চাপায় শিশু নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০১৯ ৬:০০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি লক্ষ্মীপুরে মাইক্রোবাস পেছনে নিতে গিয়ে অসাবধানতাবসত মো. রনি (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের জব্বার মাস্টার হাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি লক্ষ্মীপুর পৌরসভার ইটেরপুল এলাকার অটোরিকশা চালক জাকির হোসেনের ছেলে এবং একই এলাকার একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র।

নিহতের বাবা জাকির হোসেন জানান, রনি বিয়ের দাওয়াতে স্বজনদের সঙ্গে জব্বার মাস্টার হাট যায়। মাইক্রোবাস থেকে নেমে সেখানে সে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।

এময় চালক মাইক্রোবাসটি পিছনে নিতে গেলে অসাবধানতাবসত সে চাপা পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহতবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন