লক্ষ্মীপুরে বিআরডিবি কর্মচারীদের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়নধীন প্রকল্প কর্মসূচীকে প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু দারিদ্র্য দূরীকরণ ফাউন্ডেশন’ না করে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ এ রূপান্তারিত করার দাবিতে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এসময় রাজস্ব তহবিল থেকে বেতন প্রদানের দাবি জানিয়েছে বিআরডিবি কর্মচারী সংসদ লক্ষ্মীপুর শাখার সদস্যরা।
বুধবার (৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির কর্মরত কর্মচারীরা অবস্থান নেন। পরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল ও পল্লী উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর শাখার উপ-পরিচালক সাধনা রাণী দেবনাথের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মচারী সংসদ লক্ষ্মীপুর জেলা সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সভাপতি মামুনুর রশিদ, আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক রাশেদ আলম ভূঁইয়া, কার্যকরী সভপতি প্রণতী রাণী কুরী, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভপতি আব্দুস সহিদ, ফিল্ড অরর্গানাইজার ফেরদাউস বেগমপ্রমূখ।
এসময় বক্তরা বলেন,বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনকারী প্রতিষ্ঠান বিআরডিবির বিভিন্ন প্রকল্প কর্মসূচিতে কর্মরত প্রায় ৮ হাজার কর্মকর্তা ও কর্মচারী গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বিআরডিবির কাজে স্বীকৃকিস্বরূপ ২০১০ সালে বাংলাশে উন্নয়ন গবেষণা (বিআইডিএস) কর্তৃক সম্পাদিত সমীক্ষায় জিডিপিতে বিআরডিবির অবদান ১.৯৩% উল্লেখ করা হয়েছে।