লক্ষ্মীপুরে নিহত আ.লীগ নেতা কামালের পরিবারকে অনুদান প্রদান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২০ ১০:২৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে নিহত আওয়ামীগ নেতা কামাল হোসেনের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।


বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে নগদ ১০ ও ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


কামাল লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। লিভারের সমস্যায় গত তিন মাস আগে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


কামালের পরিবারের পক্ষে নগদ অনুুুুদান ও চেকটি গ্রহন করেন সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ভুলু।


এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, আওয়ামী লীগ নেতা এডভোকেট রাসেল মাহমুদ মান্না, নজরুল ইসলাম ভুলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন