লক্ষ্মীপুরে নিম্নআয়ের মানুষের মধ্যে আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ
লক্ষ্মীপুরে করোনাভাইরাসের কারণে অসহায়, কর্মহীন ও দুঃস্থ মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে প্রায় এক হাজার দিনমজুর, রিকশা-ভ্যান চালকদের এসব খাদ্য সহায়তা দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না।