লক্ষ্মীপুরে নিটল টাটার শোরুম উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নিটল টাটা ন্যানো গাড়ির শোরুম উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন।
কোম্পানির উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, নিটল টাটার লক্ষ্মীপুরের পরিবেশক ও ইউনিক মটরসের স্বত্তাধিকারী মহিন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, নিটল টাটার ন্যানো গাড়ি দেশব্যাপী পরিবহনে সুনাম কুড়িয়েছে। লক্ষ্মীপুরের ব্যবসায়ীরা এখন এখান থেকেই গাড়ি কিনতে পারবে। কোম্পানির সকল ধরণের সুযোগ-সুবিধাও ভোগ করতে পারবে। এসময় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা।