লক্ষ্মীপুরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত নারীসহ গ্রেপ্তার ৩  

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৪ ৭:৩৫ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন শিল্পি আক্তার, আরিপুর রহমান ওরপে আন্ধা ও আবুল বাশার। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর সরকারি কলেজ সংলগ্ন সমসেরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শিল্পি দেহ ব্যবসায়ী ও কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আরিফ লক্ষ্মীপুর পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার মৃত শাহ আলমের ছেলে এবং বাশার একই এলাকার আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সূত্র জানায়, আটক আরিফসহ একটি চক্র নুরু বক্স বাড়ির পাশে একটি বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছে। এ ঘটনায় পৌরসভার বাঞ্চানগর এলাকায় ৩ যুবক ঘটনাস্থল গিয়ে দেহ ব্যবসার সঙ্গে জড়িতদের আটক করে। আটক আরিফ ও বাশার স্থানীয় বাসিন্দা ছিল। এতে তাদের আকুতিতে আশপাশের লোকজন ঘটনাটি বুঝতে না পেরে ওই ৩ যুবককে মারধর করে। একপর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দেহ ব্যবসার সঙ্গে জড়িত শিল্পি, আরিফ ও বাশারকে গ্রেপ্তার করে।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক ৩ যুবক জানায়, আরিফসহ এলাকার কয়েকজন যুবক ঘটনাটির সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে নদী বাংলা হিসেবে পরিচিত ওই বাসার নিচতলা ভাড়া নিয়ে তারা নারীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছে। এছাড়া আরিফ এলাকায় জনসম্মুখে গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন করে। এর প্রতিবাদ করলে সে সবাইকে মারধরের হুমকি দিতো।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনবিক চাকমা বলেন, দেহ ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন