লক্ষ্মীপুরে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ডোবার পানিতে ডুবে নুসরাত জাহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সমসেরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুসরাত একই এলাকার মুন্সি বাড়ির নির্মাণ শ্রমিক সুমন হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে নুসরাত বাড়ির পাশে একটি ডোবায় পড়ে যায়। পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটির জুতা ভাসতে দেখা যায়। পরে ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী জানান, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে।