লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে ব্যবসায়ী নিহত

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২ এপ্রিল, ২০১৯ ১১:০১ পূর্বাহ্ণ
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে ডাকাতিকালে বাঁধা দেওয়ায় ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিনে (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় আরো ৪ জনকে পিটিয়ে আহত করে।


সোমবার (১ এপ্রিল) গভীর রাতে উপজেলার কুশাখালি ইউনিয়নের ঝাউডগি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৪ টি গরু নিয়ে গেছে ডাকাতরা।


নিহত মোসলেহ উদ্দিন কুশাখালি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ পাটওয়ারীর ভাই ও নোয়াখালীর আন্ডারচরের চৌধুরী বাজারের গরুর মাংস ব্যবসায়ী।


আহতরা হলেন, নিহতের বাবা দুদু পাটওয়ারী, মা আয়েশা বেগম, ভাই মিলন হোসেন ও ছেলে আরমান হোসেন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, নোয়াখালীর চৌধুরী বাজার থেকে রাতে মোসলেহ উদ্দিন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরে ঝাউডগির বাড়িতে এসেছেন। এরআগেই তাদের বাড়িতে ডাকাত দল প্রবেশ করে। ডাকাতীকালে বাঁধা দিতে গেলে তাকে গুলি করে। একপর্যায়ে তার বাবা, মা, ভাই ও ছেলেকে পিটিয়ে আহত করে ডাকাতরা।
এসময় বাড়ি থেকে ৪টি গরু ও স্বর্ণ অলংকার লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় মোসলেহ উদ্দিন ও আহতদের সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। মোসলেহ উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান।


কুশাখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ডাকাতের গুলিতে মোসলেহ উদ্দিন নিহত হয়েছে। তার বাবা-মাসহ কয়েকজন বেঁধে পিটিয়েছে ডাকাতরা। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,খবর পেয়ে রাতে পুলিশ গুলিতে অবস্থা মোসলেহ উদ্দিন ও আহতদের উদ্বার করে হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে মোসলেহ উদ্দিনের মৃত্যু হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন