লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ জুন, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) সন্ধ্যায় লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল জাতীয় মহাসড়কের কাচারি বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নতুন বেড়ির মাথার এলাকার নূর আলমের ছেলে ও ৫ সন্তানের জনক। পেশায় তিনি ব্যবসায়ী।

পুলিশ ও স্বজনরা জানায়, নিজ বাড়ী চররুহিতা থেকে মোটরসাইকেল যোগে আব্দুর রহিম লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন, প্রতিমধ্যেই কাচারি বাড়ী এলাকায় পৌঁছলে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-(ট) ১৯-৬৮১৩) তাকে চাপা দেয়। এতে তার কোমরের থেকে নিচের অংশ থেঁতলে যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন