লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস পালিত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির কার্যক্রম উদ্বোধন করা হয়। এক বর্নাঢ্য র‌্যালি শেষে যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে যুব কল্যাণ তহবিলের চেক, ঋনের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন অতিথিরা।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুর-এ-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক জসিম উদ্দিন আহম্মেদ ও জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন