লক্ষ্মীপুরে ছিনতাইকৃত স্বর্ণ ভালুকা থেকে উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুর জেলার ছিনতাইকৃত স্বর্ণ ময়মনসিংহের ভালুকায় দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে ভালুকা পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দোকান থেকে ওই ছিনতাইকৃত স্বর্ণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর জেলায় স্বর্ণ ছিনতাই হয়। এরপর ১৩ সেপ্টেম্বর রাতে ভালুকা মডেল থানার পুলিশের সহযোগীতায় ও লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের একটি দল নিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় পৌর সদর শহীদ নাজিম উদ্দিন সড়কে দক্ষিণ পাশে সরকার টাওয়ার ১৪৪ নম্বর দি আপন জুয়েলার্স নামে এক স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের কাছ থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার করে পুলিশ।

দি আপন জুয়েলার্স স্বর্ণ ব্যবসায়ীর শ্যামল কর্মকারের সঙ্গে একাধিক মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মামলার তদন্তকারী লক্ষ্মীপুর মডেল থানার (এসআই) মোহাম্মদ কাউসার উজ্জামান জানান, গত ১৩ আগস্ট লক্ষ্মীপুর জেলা থেকে স্বর্ণ ছিনতাই হয়। ছিনতাইকৃত স্বর্ণ ভালুকার দি আপন জুয়েলার্স নামে এক দোকান থেকে ৯ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে।

লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মুঠোফোনে জানান, আমাদের অভিযানে থাকা পুলিশের টিম ফিরে আসলে বলতে পারবেন বলে জানান ওই ওসি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন