লক্ষ্মীপুরে ছাত্রশিবিরের সংবর্ধনা পেলেন যারা
লক্ষ্মীপুরে এসএসসি, দাখিল ও সমমনা পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
শনিবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে শহর ছাত্রশিবিরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এসময় সাড়ে ৩’শ শিক্ষার্থীকে ফুল, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা।
বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডাঃ সাইফুল্লাহ সাইফ, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারী হারুনুর রশিদ।
শহর শিবিরের সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবদুল আউয়াল হামদু’র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, শহর শিবির নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।