লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের পাশে যুবলীগের বায়েজীদ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৮ মে, ২০২১ ১০:৪৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

 

শুক্রবার (২৮ মে) বিকেলে উপজেলার হাজীমারা মেঘনা নদীরপাড়ে শতাধিক পরিবারে মাঝে এসব সামগ্রী ও নগদ অর্থ প্রদান করে।

 

জানা গেছে, যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান  ও সাধারণ সম্পাদকের নির্দেশে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তৈল ও নগদ টাকা বিতরণ করে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন