লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২০ ৫:৪৭ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে কৃষকের পাকা ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার ২ নম্বর হামছাদী ইউনিয়নে কৃষক সফিক মিয়ার ৩০ একর ধান কেটে দেয় তারা।

 

সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক রুবেল আহম্মেদ রাজুর নেতৃত্বে ধান কাটা কাজে সহযোগীতা করেন ছাত্রলীগ নেতা নিরভ পাটওয়ারী, নেওয়াজ শুভ, অনিক খন্দকার, রবিউল ইসলাম রবিন প্রমুখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন