লক্ষ্মীপুরে কাঁঠাল পাতায় বিজয় পতাকা অংকন অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে কাঁঠাল পাতায় জাতীয় পতাকা অংকন অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে সেচ্ছাসেবী সংগঠন সবুজ বাংলাদেশ ও সয়াল্যান্ড ব্লাড ডোনার্স ইউনিটের যৌথ আয়োজনে শহীদ স্মৃতি স্তম্বে সূর্য সন্তানদের স্পর্শে শ্লোগানে সংগঠনের সদস্যদের নিয়ে এ অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দীন পাঠান। সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযুদ্ধা মোস্তফা আল মামুন, যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক মোঃ আবু জাফর, ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবি এড.মুরাদ আল হাসান চৌধুরী, অক্সফোর্ড মডেল কলেজের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম, জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুরের সভাপতি এসএম জাহাঙ্গির, এপ্রেক্স ক্লাবের সাধারণ সম্পাদক মারজাহান চৌধুরী সীমু, আইডিয়াল আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম নোমান।
উপস্থাপনার করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাব।
মুক্তিযুদ্ধের নানা বিষয় নিয়ে তরুনদের মতামত প্রদান, মুক্তিযোদ্ধাদের ৭১ এর দিনগুলো তরুনদের মাঝে স্মৃতিচারণ ও বিজয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে শহীদের স্মরণে কাঁঠাল পাতায় উপস্থিত সকলে জাতীয় পতাকা অংকন করেন।