লক্ষ্মীপুরে এম্বুলেন্স চালকদেরকে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২০ ৭:৪৭ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে মহামারী করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি ও রোগিবহনকারী এম্বুলেন্স চালকদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের ব্যক্তিগত উদ্যোগে রোটারী ক্লাবের সহযোগীতায় ১০জন এম্বুলেন্স চালককে এ সামগ্রী প্রদান করা হয়। এসময় নন্দন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবীদের সংগঠনের সদস্যদের জন্য ৫টি পিপিই প্রদান করে।একই সময় তাদেরকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমীন লিকা, আলমগীর হোসেন, মঞ্জুর হোসেন সুমন, মোশাররফ হোসেন বাঘা, মামুন বিন জাকারিয়া, সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।

 

এতে আরো উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব লক্ষ্মীপুরের চাটার প্রেসিডেন্ট অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, মোঃ বেলায়েত হোসেন বেলাল, পিপি নিজাম উদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হারুণ অর রশিদ হাওলাদার, সেক্রেটারি ইলেক্ট শিব্বির আহমেদসহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ।

 

জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ঝুঁকি নিয়ে করোনা রোগি বহন করে এম্বুলেন্স চালকরা। তাদেরও নিরাপত্তার দরকার রয়েছে। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করি। পর্যাক্রমে লক্ষ্মীপুরের সকল এম্বুলেন্স চালকদেরকে পিপিই প্রদান করা হবে বলেও জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন