লক্ষ্মীপুরে ইউএনও’র কাছে এনজিও আশা’র খাদ্যসামগ্রী হস্তান্তর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১১ মে, ২০২০ ৩:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের কাছে এনজিও সংস্থা আশা’র খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
এরআগে সকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরীর কাছে ২০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আশা’র লক্ষ্মীপুর শাখার জেলা কর্মকর্তা মো. শাহজাহান ভূঁইয়া, সিনিয়র কর্মকর্তা মো. মুরশীদ আলম ও শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। তারা সংস্থার জেলা ত্রাণসামগ্রী হাস্তান্তর কমিটির সদস্য।

সূত্র জানায়, করোনায় খাদ্য সংকট নিরসনে এনজিও সংস্থা আশা’র পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কমিটির মাধ্যমে খাদ্যসামগ্রীর প্যাকেটগুলো জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। এজন্য খাদ্যসামগ্রীগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যেকটি প্যাকেটে চাল ১০ কেজিসহ ৫ খাদ্যপণ্য রয়েছে।

এ ব্যাপারে আশা’র লক্ষ্মীপুর শাখার এস ডি এম শাহজাহান ভূঁইয়া বলেন, সংস্থার পক্ষ থেকে জেলাব্যাপী অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণের জন্য খাদ্যসামগ্রীগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন