লক্ষ্মীপুরে আ.লীগ নেতা লিকার মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ফরিদা ইয়াসমিন লিকা মতবিনিময় করেছেন। তিনি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। এসময় তিনি নিজেকে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা করেন।
শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে তিনি এ মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, আমি নারী উন্নয়নে লক্ষ্মীপুরে কাজ করে যাচ্ছি।
৯ বছর ধরে মহিলা সংস্থার কাজ করে যাচ্ছি। বিনা মূল্যে নারীদের স্বাবলম্বী করতে প্রচেষ্টা করেছি। সেলাই মেশিন, বিউটিফিশিয়ান ও আইটিসহ বিভিন্ন প্রশিক্ষণ করিয়ে আসছি।
এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সাম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন জবু, প্রচার সাম্পাদক জহিরুল ইসলাম শিবলু, সদস্য সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।