লক্ষ্মীপুরে অস্ত্র মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে হত্যা, ডাকাতি ও অস্রসহ ৬ মামলার আসামি মো. সুমন ওরপে বেলজিয়াম সুমন (৩২) ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। সুমন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কংশনারায়ণপুর এলাকা থেকে ৬ মামলার আসামি সুমনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, সুমন ওরফে বেলজিয়াম সুমনের বিরুদ্ধে সদর উপজেলায় হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের মোট ৬টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।