লক্ষ্মীপুরে অসহায় শীতার্তরা পেলেন চেয়ারম্যান টিপুর কম্বল

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০১৯ ৯:৩৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরে বিভিন্ন সড়কে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।


অসহায় শীতার্তরা যাতে কম্বল পায় সেজন্য সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের সড়ক ও বিভিন্ন প্রান্ত ঘুরে হত দরিদ্র পরিবার, রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।


কম্বল পাওয়া এক দরিদ্র রিক্সাচালক জানান, প্রচন্ড শীতে খুব কস্ট পাচ্ছিলাম উপজেলা চেয়ারম্যানের কম্বল পেয়ে ভালো লাগছে।


এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপু জানান, প্রকৃত অসহায় শীতার্ত মানুষদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন