লকডাউনে জানাজায় জনস্রোত, ওসির পর এএসপি প্রত্যাহার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ

মোহনানিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সা‌র্কেল সহকারী পুলিশ (এএস‌পি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি গঠন করেছে পুলিশ সদর দফতর।

রোববার (১৯ এপ্রিল) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) সরাইল থানার ওসি মো. শাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন