র‍্যাংকিংয়ে ১৫ ধাপ উপরে উঠে এসেছেন তাসকিন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ মার্চ, ২০২২ ১:২৪ অপরাহ্ণ

২০১৫ সাল থেকে ওয়ানডে টিমস র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে বাংলাদেশের অবস্থান থিতু হয়ে গেছে। মাঝে একবার বাংলাদেশ দল উঠে এসেছিল ৬ নম্বর।

২০১৭ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে (বাংলাদেশ,নিউ জিল্যান্ড, আয়ারল্যান্ড) ফাইনালে উঠে র‍্যাঙ্কিংয়ে ৬ এ উঠে এসেছিল বাংলাদেশ।

৫ বছর পর সেই ৬ নম্বরে অবস্থান পুনরুদ্ধার করেছে তামিমের দল। দক্ষিণ আফ্রিকার মাটি থেকে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে দলগত র‍্যাঙ্কিংয়েই নয়, উন্নতি হয়েছে ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও।

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা তাসকিন বোলারদের র‍্যাঙ্কিংয়ে একবারে ১৫ ধাপ লাফিয়েছেন। ক্যারিয়ার সেরা ৫২৩ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে ৩৩ নম্বরে অবস্থান করছেন তাসকিন। বোলিং র‍্যাংকিংয়ে ১৬ নম্বর অবস্থান ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ে আগে থেকেই সেরা দশ-এ ছিলেন মেহেদি হাসান মিরাজ। তিনি ধরে রেখেছেন নিজের সপ্তম স্থান। বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষ ১০-এ ফিরেছেন সাকিব।

৬৫৭ পয়েন্ট নিয়ে চার ধাপ উপরে উঠে এসে এখন তার দক্ষিণ আফ্রিকা সফরে প্রত্যাশিত ব্যাটিংয়ে পুরস্কার র‍্যাংকিংয়ে পেয়েছেন তামিম। এক ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠেছেন তামিম। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তার ওপরে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তার র‍্যাংকিং এখন ১৭ নম্বরে। সাকিব আল হাসান ২৬ ও লিটন দাস ৩০ নম্বরে অবস্থান করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন