রায়পুরে শুদ্ধভাষায় জাতীয় সংগীত প্রতিযোগিতা সম্পন্ন
রায়পুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে শুদ্ধভাষায় জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁচাইকৃত ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগিরা অংশনেন। এতে রায়পুর মার্চ্চেন্টস একাডেমী প্রথম, কাজীর দিঘীরপাড় সমাজ কল্যান উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও হায়দরগঞ্জ মডেল স্কুল তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো: মোস্তফা কামালের উপস্থাপনায় প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন, রায়পুর সরকারি কলেজের প্রভাষক বাঁধন দাস, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো: মুজিবুর রহমান, শিক্ষক শংকর মজুমদার ও শিল্পি চক্রবর্তী।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।