রায়পুরে বিদ্যুতেই গেল ইলেক্ট্রিশিয়ানের প্রাণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ৪:৪৩ অপরাহ্ণ

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে মোঃ লিটন (৩২) নামে এক ইলেক্ট্রিশিয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লিটন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মিরগঞ্জ সড়কস্থ সরদার বাড়ীর আব্দুস সাত্তার মেম্বারের মেঝো ছেলে।
মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এরআগে সোমবার বিকেলে বৈদুতিক কাজ করতে গিয়ে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পৌর শহরের মিরগঞ্জ সড়কে কাজ করতেছিল ইলেক্ট্রিশিয়ান লিটন। অসাবধানতাবশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে লিটন মারাত্মকভাবে আহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় (মঙ্গলবার) সকালে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। (ছবি: সংগৃহীত)

মতামতের জন্য সম্পাদক দায়ী নন