রায়পুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম
রায়পুর প্রতিনিধি: মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেনকে (৩০) কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার (১৯ মে) রাতে উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের বোরো চর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় জামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তার মাথায় গুরুতর জখম ও পিঠে আঘাতের চিহৃ রয়েছে। জামাল ওই গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার দক্ষিন চরআবাবিল ইউনিয়নের বোরোর চর গ্রামের মিন্টু চকিদার এলাকায় কয়েক বছর ধরে মাদক ব্যবসা করে আসছে। তিনি ওই গ্রামের কবির হোসেনের ছেলে। একাধিকবার মিন্টু মাদকদ্রব্যসহ রায়পুর, চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। জামিনে বেরিয়ে আবার বেপরোয়াভাবে মাদক ব্যবসা করে।
বিভিন্ন সময় জামাল তার মাদক ব্যবসার প্রতিবাদ করে। এর জের ধর ঘটনার সময় বাড়ি থেকে মিতালী বাজার যাওয়ার পথিমধ্যে জামাল দাঁ দিয়ে জামালের মাথায় কোপ দেয়। এতে রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটে পড়লে ইট দিয়ে তার পিঠে আঘাত করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন জামাল হোসেন বলেন, মিন্টুর সঙ্গে আমার কোন বিরোধ নেই। বিভিন্ন সময় আমি তার মাদক ব্যবসার প্রতিবাদ করেছি। এর জের ধরে হত্যার উদ্দেশ্যে সে আমাকে কুপিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করবো।
ঘটনার পর থেকে মিন্টু চকিদার পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।
জানতে চাইলে হায়দরগঞ্জ পুলিশ ফাাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। মাদক ব্যবসায়ী মিন্টুকে গ্রেপ্তার করতে বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাকে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।