রায়পুরে যুবদল নেতাকে হয়রানির অভিযোগ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০১৯ ১০:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় কর্মস্থলে অন ডিউটিতে থাকলেও জহিরুল ইসলাম মুন্সি নামে এক যুবদল নেতার বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুরে ৮ম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই ছাত্রের বাবা। কিন্তু তখনও জহির তার কর্মস্থলে অন ডিউটিতে ছিলেন বলে মঙ্গলবার (১৬ এপ্রিল) ৯টার দিকে জানিয়েছেন কফিটা কোম্পানির সিইও ইফতেখার মাহমুদ হাসান।

জহির রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও কফিটা কোম্পানির ঢাকার মার্কেটিং অফিসার পদে চাকরি করেন। জানা গেছে, জহিরদের সঙ্গে তার চাচা শাহ আলমের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিভিন্ন সময় জহিরকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার লক্ষ্যে শাহ আলম পাঁয়তারা করছে। সর্বশেষ তার ৮ম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে নির্যাতনের অভিযোগ আনা হয়।

কিন্তু অভিযুক্ত জহির ঘটনার সময়ও ঢাকায় তার কর্মস্থলে অন ডিউটিতে ছিল। মূলত ওই ছাত্রকে নির্যাতনের ভিত্তিহীন অভিযোগটি পূর্ব বিরোধের জের ধরে করা হয়েছে। জহিরুল ইসলাম মুন্সি বলেন, আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতেই অহেতুক অভিযোগটি করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ঘটনার সময় আমি ঢাকায় অন ডিউটিতে ছিলাম। কফিটা কোম্পানির সিইও ইফতেখার মাহমুদ হাসান বলেন, জহিরের কর্মস্থল ঢাকায়। তিনি সোমবার অনডিউটিতেই ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, বলাৎকারের কোন ঘটনা ঘটেনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন