রামগতিতে অতিরিক্ত সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর জরিমানা

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১১:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগতির চৌধুরী বাজারে অতিরিক্ত সার মজুদের দায়ে দুই খুচরা সার বিক্রেতার ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন এ অভিযান চালান।

অভিযানে থাকা রামগতি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হযরত আলী বলেন, উপজেলার চৌধুরী বাজার এলাকার নিজাম ট্রেডার্সে অতিরিক্ত ৪০ বস্তুা সার এবং সিদ্দিক উল্যাহ ট্রেডার্সে অতিরিক্ত ২০ বস্তা সার পাওয়া যায়৷ যা আইন বহির্ভূত। ফলে নিজাম ট্রেডার্সের মালিক নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা এবং সিদ্দিক উল্যাহ ট্রেডার্সের মালিক সিদ্দিক উল্যাহকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

সারের দোকানগুলোতে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন