রামগতিতে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২০ ৪:১২ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগতিতে অজ্ঞাত এক তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার আদর্শ গ্রাম এলাকা থেকে লাশটি উদ্ধার করেন।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, ওই এলাকার আব্দুল খালেকের পুকুর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে বস্তাবন্দি অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করেন। তবে, ১০ থেকে ১৫ দিনের পুরনো অর্ধগলিত ওই লাশটির চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি বলেন, অনুমানিক ১৭ থেকে ২০ বছর বয়সী নিহত ওই তরুণের পরনে নীল রংয়ের শার্ট ও প্যান্ট রয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের শেষে লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন