বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান আর নেই
বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …)।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।
সকালে অসুস্থতা দেখা দিলে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে দুপুর ২টায় কুমিল্লায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ কিরণ এমপি গভীর শোক প্রকাশ করেন।