রামগঞ্জে যুবদলের ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ
রামগঞ্জ সংবাদদাতা: মহামারী করোনায় বিপদগ্রস্থ কর্মহীন অসহায় মানুষের মাঝে রামগঞ্জ উপজেলা যুবদলের ইফতার এবং ঈদ সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার (৮ মে) বিকালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশক্রমে রামগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আতিকুর রহমান রিপনের উদ্ধোগে রামগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়ন ও রামগঞ্জ পৌরসভায় বিএনপির সমন্বয়ে গুম, খুন ও নির্যাতিত যুবদলের নেতৃবৃন্দদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আলমগীর হোসেন মিয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু,নোমান, লিটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ,রাশেদ আলম, ইকবাল, পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব সহ প্রমুখ।
আতিকুর রহমান রিপন বলেন, যত দিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন আমি ও বিএনপি সমর্থিত নেতাকর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলেও জানান তিনি।