রামগঞ্জে বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ

রামগঞ্জ সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগঞ্জে ২১ বোতল বিদেশী মদ বিক্রির সময় মোঃ শামীম হোসেন তুহিন (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শক্রবার গভীর রাতে রামগঞ্জ পৌরশহরের কলাবাগান এলাকার একটি বাসায় তল্লাশী চালিয়ে এ মাদক ব্যবসায়ী তুহিন কে গ্রেফতার করে রামগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি এমদাদুল হকের নেতৃত্বে এস আই কামাল, রাজীব, এএসআই শিমুল দাশ, উত্তম বড়ুয়া অভিযান চালিয়ে তুহিনের কলাবাগানস্থ ভাড়া বাসা থেকে ২১ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে তুহিনের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, মাদক ব্যবসায়ী তুহিনের বিরুদ্ধে ১৮ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে লক্ষ্মীপুর জজ আদালতে প্রেরন করা হয়েছে

মতামতের জন্য সম্পাদক দায়ী নন