রামগঞ্জে এলডিপির মহাসচিব সেলিমের বাড়িতে হামলার অভিযোগ

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২২ ১২:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা-ভাংচুর ও ককটেল বিস্ফােরণ ঘটনার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২ টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের বাড়িতে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এতে জানালার কয়েকটি কাঁচ ভেঙ্গে যায়। তবে কারা, কী কারণে এ হামলা করেছে তা নিশ্চিতভাবে জানাতে পারেননি সেলিম।

শাহাদাত হোসেন সেলিম বলেন, হঠাৎ কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। বাসায় কেউ ছিল না। হামলাকালে ৮-১০ টি ককটেল বিষ্ফোরণ ঘটনা হয়। এতে নিয়ে আশপামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনকে জানাবো।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এনিয়ে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরজের ধরে ১ নভেম্বর উপজেলার চন্ডিপুরে নতুন কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. ইউনুসকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ধরণের ঘটনা কেউ আমাদের জানায়নি। তবে খোঁজ নেওয়া হবে।

প্রসঙ্গত, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছেন। রামগঞ্জে বিএনপির একটি অংশ সরাসরি সেলিমের সঙ্গে রাজনীতি করছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন