রামগঞ্জে আ.লীগ নেতা জিসানের পক্ষে গণজোয়ার, নৌকার প্রার্থী প্রত্যাহারের দাবি

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উল্যা জিসান পাটওয়ারীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এসময় ইউনিয়নবাসী নৌকার প্রার্থী মাহেনারা পারভীনকে পরিবর্তনের দাবি জানিয়ে জিসানকে সমর্থন দেন।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে ইউনিয়নের পানপাড়া বাজারে ইউনিয়নবাসী তার পক্ষে অবস্থান নেয়।

জিসান পাটোয়ারী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।

বর্তমান ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান আমির হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের আহ্বায়ক মো. মাহফুজ, ইউপি সদস্য মো. মহসিন ইউনিয়নের বিপুল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্যে ফয়েজ উল্যাহ জিসান পাটওয়ারী বলেন, জেলা আওয়ামী লীগ কথা দিয়েছে এবার আমাকে চেয়ারম্যান প্রার্থী করা হবে। কিন্তু কি কারণে আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, তা জানি না। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। যত বাধায় আসুক এবার আমি নির্বাচন করবোই। কেউ আমাকে আটকাতে পারবে না। ইনশাআল্লাহ, আমি বিজয়ী হবো। ইউনিয়নের মানুষ আমার পক্ষে আছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন