রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন যুবক

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২২ ১২:৫৮ অপরাহ্ণ

রাজধানীর গুলিস্তানের স্কয়ার মার্কেটের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জাগো নিউজকে জানান, তারা খবর পেয়ে গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে থেকে ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, অচেতন যুবকের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। এছাড়া তার সঙ্গে কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে অজ্ঞানপার্টির সদস্যরা তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে গেছে।

 

মতামতের জন্য সম্পাদক দায়ী নন