যুবলীগ চেয়ারম্যান পরশ পরিবারের সুস্থ্যতা কামনায় লক্ষ্মীপুরে কোরআন খতম

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১ মে, ২০২২ ১১:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মীনী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথির সুস্থ্যতা কামনায় লক্ষ্মীপুরে কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

এসময় ছদকা হিসেবে অসচ্ছল ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

রোববার বাদ আছর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী আবু বকর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার অর্ধশতাধিক ছাত্র কোরআন খতম করেন। পরে যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানা যূথির রোগ থেকে মুক্তি চেয়ে বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিভিন্ন মসজিদে তাদের রোগমুক্তিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বায়েজীদ।

এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন