মোহাম্মদ আলী খোকনের মানবিক উপহারে খুশি অসহায়রা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১৩ মে, ২০২০ ১০:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকন বৃহস্পতিবার ৫০০ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন। রায়পুর উপজেলার সোনাপুর ও কেরোয়া ইউনিয়নের কর্মহীন অসহায়দের ১৫ দিনের করে এ সহায়তা দেওয়া হয়।

এনিয়ে গত এক মাস ধরে তিনি সাড়ে ১২ হাজার অসহায় মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন। প্রাণঘাতি করোনার এ দুর্দিনে চরাঞ্চলে খাদ্য সংকট নিরসন ও মানব কল্যাণে তিন ধাপে এসব বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ‘মানুষ মানুষের জন্য’ স্লোগানে ম্যাকসন্স গ্রুপের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মোহাম্মদ আলী খোকন কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিটিএমএর সভাপতি।

সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট নিরসনে শহর, মফস্বল শহরে অসহায়রা সরকারিসহ ব্যক্তিগত ত্রাণ পেলেও চরাঞ্চলের মানুষের কাছে আশানুরুপ পৌঁছায় না। গ্রামে সরকারি বরাদ্দ বিতরণেও হেরফেরের অভিযোগ মানুষের মুখে মুখে। চরাঞ্চলের অসহায় মানুষগুলোর খাদ্য সংকট দূর করতে মোহাম্মদ আলী খোকনের উদ্যোগ ও ম্যাকসন্স গ্রুপের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়। এতে একমাস ধরে সদর উপজেলার চররমনী, চররুহিতা, রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল, দক্ষিণ চর আবাবিল, উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, চরমোহনা ইউনিয়ন ও রায়পুর পৌরসভায় সাড়ে ১২ হাজার অসহায় পরিবারকে ১৫ দিনের করে খাদ্য সহায়তা দেওয়া হয়।

সঙ্গরোধ ও সামজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নিয়োজিত কর্মীরা। এতে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, ছোলা ও সাবানসহ জরুরি নিত্য রয়েছে।

এ ব্যাপারে ম্যাকসন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকন জানান, শ্রমজীবি মানুষ অসহায় হয়ে পড়ছে। মানবিক কারণে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এর সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই। মানুষ পাশে থাকতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন