মে দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ১ মে, ২০১৯ ১১:৩১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি-উন্নয়নের শপথ করি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে লক্ষ্মীপুরে পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করা হয়েছে।


বুধবার (১ মে) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন ও লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগের যৌথ আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা করা হয়।


অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, বিশেষ অতিথি আ স ম মাহাতাব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন,জেলা শ্রমিকলীগের আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ প্রমুখ।


এদিকে সকাল ১১ টার সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শহরে শ্রমিকদের মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুললে একটি র‌্যালী করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন