মেয়র নির্বাচিত হলে নান্দনিক পৌরসভা গড়ার প্রতিশ্রুতি বিএনপির জিলানীর

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ

একটি নান্দনিক পৌরসভা উপহার দিবো। ডাকাতিয়া নদী দখল মুক্ত ও নদীর তীর ঘীরে রাস্তা নির্মান করে পর্যটন কেন্দ্র করব। একটি নান্দনিক আধুনিক পৌরসভা উপহার দিব লক্ষ্মীপুর জেলার রায়পুরবাসীকে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) শহরের নিজ নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবিএম জিলানী।

তিনি আরো বলেন, আমি দীর্ঘ ১২ বছর মেয়র ছিলাম। পৌরবাসীরকে নিজের পরিবারে মতো মনে করে কাজ করেছি। গত পৌর নির্বাচনে জনগন আমাকে ভোট দিয়েছিল কিন্ত সেই ভোট আমানত ডাকাতি হয়ে যায়। আসছে ২৮ ফেব্রুয়ারি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে যোগ্য বলেই মনোনয়ন পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী খালেদা জিয়ার পক্ষে থেকে দল আমাকে প্রার্থী হওয়ার সুযোগ করে  দিয়েছেন আমি এর সম্মান রক্ষা করার চেষ্টা করে যাব। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি পৌরসভার জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন, মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান, লাইটিংসহ সর্ব ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পৌরসভাকে একটি পরিচ্ছন্ন মডেল পৌরসভায় রূপান্তরিত করবো।

জবাবদিহিতা এবং স্বচ্ছতার পাশাপাশি উন্নয়ন, পর্যায়ক্রমে পৌরসভার সকল মসজিদের ইমামদের ভাতার ব্যবস্থা, নাগরিক সুযোগ সুবিধা দিয়ে এ ধারা অব্যাহত রাখতে চাই। এর জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মনিরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু, সাবেক ভিপি নজরুল ইসলাম লিঠন প্রমূখ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন