মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সীমিত করা হবে : প্রধানমন্ত্রী
করোনা অতিমারির কারণে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা সংক্রমণ যাতে বেশি না ছড়ায় সেদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এ বাহিনীর নবীন সদস্যদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ রক্ষায় সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সমুদ্র সম্পদ কাজে লাগিয়েই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হবে।