মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৫৪ অপরাহ্ণ

মিরসরাই উপজেলার জোরাগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় ট্রাকের ধাক্কায় বেলাল মীর(২৮) নামে এক পথচারী নিহত হয়েছে।   শুক্রবার সকাল  ১১টায় রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।

নিহত বেলাল বাগেরহাট জেলার কচুয়ান উপজেলার তেলগীতি গ্রামের ইনসান উদ্দিনের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, সকালে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক বেলালকে ধাক্কা দেয়। এতে বেলালের মাথায় ও শরীরে গুরুতর জখম হয়।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন