মানুষ না খেয়ে মারা যাবে, এটা সম্ভব নয় : চিকিৎসক নেতা মামুন

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২০ ১০:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ‘সভ্যসমাজের মানুষ না খেয়ে মারা যাবে, এটা কখনও সম্ভব নয়। মাহমারি করোনারভাইরাসের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষগুলো আজ অসহায়। সমাজের প্রভাবশালী ও ধর্ণাঢ্য ব্যক্তিদের প্রত্যেকেই তাদের পাশে দাঁড়ানো উচিত। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তাদের জন্য খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে’।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতিরণকালে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি আশফাকুর রহমান মামুন এসব কথা বলেন। তিনি লক্ষ্মীপুর জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক।

দক্ষিণ তেমুহনী এলাকায় নিউ মডেলে প্রাইভেট হসপিটালের সামনে চিকিৎসক মামুনের ব্যাক্তিগত উদ্যোগে অসহায় নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তিনি নিজেই তাদের হাতের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন। প্রত্যেকটি প্যাকেটে চাল-ডাল, আলুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ছিল। ধাপে ধাপে তার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন