মন্ত্রিপরিষদ সচিবসহ ৬৩ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩১ জানুয়ারি, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনিসহ এ বিভাগের আরও ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আজ সোমবার (৩১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাসেম এ তথ্য জানিয়েছেন।

মাহমুদ ইবনে কাসেম বলেন, মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। গত বুধবার (২৬ জানুয়ারি) আমরা জানতে পারি তিনি করোনা পজিটিভ।

তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ৬৩ জন কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন