বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ সম্মেলন কক্ষে তাকে প্রতিকী দায়িত্ব তুলে দেন পুলিশ সুপার সরকার মো. কায়সার।
প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় গালর্স টেকওভার কর্মসূচীর আওতায় ন্যাশনাল চিলড্রেন টাক্স ফোর্সের আয়োজনে রিমিকে দেয়া হয় এই দায়িত্ব।
এসময় নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিয়ে রোধসহ কন্যা শিশু বান্ধব পরিবেশ তৈরিতে সুপারিশ করেন প্রতিকী পুলিশ সুপার রিমি। নারীদের আত্মবিশ্বাস তৈরিতেই নেয়া হয় এমন উদ্যোগ।