ভারতের কাছে হেরে এবার স্বপ্নভঙ্গ বাংলাদেশ যুবাদের

প্রতিবেদক : এমএন/ এমএস
প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২২ ১২:১৮ অপরাহ্ণ

দুই বছর আগে পোচেস্টর্মে বিশ্বজয়ের উৎসব করেছে বাংলাদেশ যুবারা। ফাইনালে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি জিতে দেশের ক্রীড়াঙ্গনে সেরা সাফল্য দিয়েছে উপহার।

দুই বছর পর কোয়ার্টার ফাইনালে থেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ মিশন। এন্টিগার কুলিজে ভারতের কাছে ৫উইকেটে হেরেছে বাংলাদেশ।
পোচেস্টর্ম থেকে ভারত যুবাদের বিপক্ষে শ্রেষ্টত্বের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থেকেছে কলকাতার তিন দলের টুর্নামেন্ট পর্যন্ত। গত ডিসেম্বরে কলকাতায় ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ট্রফি জয়ের আত্মতুষ্টিতে বাংলাদেশ যুবারা শিক্ষা পেয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১১৩ রানে হেরে।

ওই হারটাই আত্মবিশ্বাসে ধরিয়েছে চিড়। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যাত্রা, গ্রুপ রা্নার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হারের বদলা নিতে পারেনি বাংলাদেশ যুবারা।

১১৫ বল হাতে রেখে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ভারত। বাংলাদেশকে এখন খেলতে হবে ৬ষ্ঠ থেকে ৮ম স্থান নির্ধারণী ম্যাচে।
টসে হেরে ব্যাট করতে নেমে অপরিচিত ভেন্যুতে মানিয়ে নিয়ে পারেনি বাংলাদেশ। স্কোর শিটে ১৪ উঠতে ৩ ব্যাটার হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৪র্থ উইকেট জুটিতে ২৩ রান যোগ করলেও স্কোরশিটে ৩৭ থেকে ৫৬-এই ১৯ রানে হারিয়েছে ৩ উইকেট। ৮ম জুটিতে ৫০ রান যোগ করায় তিন অংকের নাগাল পেয়েছে বাংলাদেশ (১১১/১০)। মেহরব ৪৮ বলে ৩০, এইচ মোল্লা ১৭, আশিকুর ১৬ রান করেছেন। ভারতের বাঁ হাতি পেসার রবি কুমার ৩ উইকেট (৩/১৪)।
বাঁ হাতি স্পিনার ভিকি ওস্তাল পেয়েছেন ২ উইকেট (২/২৫)।
১১২ রানের চ্যালেঞ্জ ভারত অনূর্ধ্ব-১৯ দলকে দিয়ে ভালই চাপের মুখে ফেলে দিয়েছিল বাংলাদেশ যুবারা। স্কোর শিটে রান ওঠার আগে ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিম হাসান সাকিব ভারত ওপেনার হারনুর সিং-কে দিয়েছেন ফিরিয়ে। নতুন বলে বাংলাদেশ পেস জুটির তোপে ভারতের প্রথম রানের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৫ বল পর্যন্ত। প্রথম বাউন্ডারির জন্য তারা অপেক্ষা করেছে ২০তম বল পর্যন্ত। দ্বিতীয় উইকেট জুটির ৭০ রান জয়ের পথ সুগম করেছে ভারতকে। তবে সামান্য পুঁজি নিয়েও ভারতকে বড় ঝাঁকুনি দিয়েছেন পেস বোলার রিপন মন্ডল। ভারতের স্কোরে ৭০ খেকে ৯৭-এই ২৭ রানে ৪ উইকেট পড়ে গেছে রিপন মন্ডলের ভয়ংকর বোলিংয়ে (৯-১-৩১-৪)। কানাডার বিপক্ষে ৪ উইকেট (৪/২৪), সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ উইকেট (৩/৩১) এর পর ভারতের বিপক্ষে ৪ উইকেট (৪/৩১)-টানা তিন ম্যাচে এমন ধারাবাহিক বোলিংয়ে নিজেকে একটু অন্যভাবেই মেলে ধরেছেন রিপন মন্ডল। তবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার অংরিশ (৬৫ বলে ৪৪) এবং যশ ঢুল (২০*) এর ব্যাটিংয়ের কাছে মেনেছে হার বাংলাদেশ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন