ভবানীগঞ্জে স্কুলে ছাত্রছাত্রীদের হেসে-খেলে একদিন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। দৌঁড়, যেমন খুশি তেমন সাজো ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ২৩টি ইভেন্টে ১৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা এলাকায় বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় বরন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি।
![]()
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম, ফসিউল আলম টিপু, শিরিন গার্লস উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সৈকত, আওয়ামী লীগ নেতা শিহাবুর রহমান শিহাব, সাইফুল ইসলাম পারভেজ ও ব্যবসায়ী আরিফুর রহমান জনি প্রমুখ।
যেমন খুশি তেমন সাজো প্রতিযোগীতায় ফিলিস্তিনি শিশু সেজে দর্শকদের মন জয় করে নিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী মুনতাহা। ছোট ভাই ইয়ামিনকে কোলে নিয়ে শরীরে ব্যান্ডেজ লাগিয়ে ফিলিস্তিনি শিশুর মতো আবেগঘন কথাগুলো সবার হৃদয়ে নাড়া দিয়েছে। এতে প্রথম স্থান অর্জন করে সেরার পুরস্কারও জয় করে নিয়েছে মুনতাহা।