ভবানীগঞ্জে ঘরবন্দি সিএনজি-ভ্যান চালকদের মাঝে চাল বিতরণ

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ৫:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ঘরবন্দি সিএনজি ও ভ্যান চালকদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ভবানীগঞ্জ স্কুল মাঠে লাইসেন্সধারী ৬০জন চালকের মাঝে এক সপ্তাহের চাল বিতরণ করা হয়।

 

এরআগে লক্ষ্মীপুরে সদর আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় চাল বিতরণ করেন এমপির এপিএস বায়েজীদ ভূঁইয়া।

 

তিনি জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক।
জানতে চাইলে বায়েজীদ ভূঁইয়া বলেন, কাল বৈশাখী ঝড়ের মধ্যেও করোনায় ঘরবন্দি সিএনজি চালকদের পরিবারের কথা চিন্তা করে আমি এসব বিতরণ করছি। আজ তিন শতাধিক লোকের মাঝে চাল বিতরণ করেছেন বলে জানান তিনি।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন