বেঁচে আছেন এম এ হাশেম, দোয়া চেয়েছেন পরিবার

প্রতিবেদক : এমএন /আর
প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২০ ৪:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ পারটেক্স গ্রুপের কর্নধার এবং রাজনীতিবিদ এম এ হাশেমের অবস্থা সংকটাপন্ন। করোনাক্রান্ত হয়ে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

 

গত ১১ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

এদিকে বুধবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এম এ হাশেমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তার বড় ছেলে আজিজ আল কায়সার টিটো নিশ্চিত করেছেন তার বাবার অবস্থা খুবই সংকটাপন্ন। তবে তিনি বেঁচে আছেন। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

 

এম এ হাশেম নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিছুদিন আগে রাজনীতি থেকে অবসর নেন এই শিল্পপতি ও রাজনীতিবিদ।

মতামতের জন্য সম্পাদক দায়ী নন